April 13, 2026, 10:23 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কোটা আন্দোলন ; গাইবান্ধায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দমন-পীড়ন, ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে গাইবান্ধায় ‘রিমেম্বারিং দ্য হিরোস কর্মসূচি’ পালন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বাস টার্মিনাল এলাকার কাদির এন্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করে আদালতের সামনে যায়। কিন্তু আদালতের মূল ফটক আটকে দিয়ে আগে থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। সেখানে বাধার সম্মুখীন হলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুরাতন জেলখানার গোলচত্বরের দিকে রওনা হয়। কিন্তু গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মিছিলটি আবারও বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

প্রায় একঘণ্টা পর বিক্ষোভকারীরা আবারও গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে শত-শত যানবাহন আটকা পরে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে যোগ দিয়েছে জেলা বার অ্যাসোসিয়েশনের বেশকিছু আইনজীবী ও স্থানীয় অভিভাবক।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page