September 30, 2026, 8:31 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কোনো শক্তিই ফিলিস্তিনিদের ‘চিরন্তন’ মাতৃভূমি থেকে বিতাড়িত করতে পারবে না : এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পৃথিবীর কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের “চিরন্তন” মাতৃভূমি থেকে সরিয়ে দিতে পারবে না কারণ গাজা, অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেম আল-কুদস ফিলিস্তিনিদের ভূমি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীদের সরিয়ে সেখানে মার্কিন নিয়ন্ত্রণ নেয়ার যে পরিকল্পনা তুলে ধরেছেন তা প্রত্যাখ্যান করে গতকাল (রোববার) রাতে এক সংবাদ সম্মেলনে এরদোগান এসব কথা বলেন। মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে এই সংবাদ সম্মেলন করেন এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, “হাজার হাজার বছর ধরে বসবাস করা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেয়ার ক্ষমতা কারো নেই। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের।”

গত মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে “মধ্যপ্রাচ্যের রিভেরা” হিসেবে রূপান্তর করার পরিকল্পনার অংশ হিসেবে আমেরিকা গাজার নিয়ন্ত্রণ নিতে এবং এর বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তর করতে পারে। ট্রাম্প বলেন, গাজাবাসীকে মিশর, জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসিত করা যেতে পারে।

এরপর বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page