March 31, 2026, 9:23 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কোরআন পোড়ানো ইরাকি সেই শয়তান শরণার্থীর নথিপত্র যাচাই করছে সুইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুইডেনে প্রথম যে ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ কোরআন পুড়িয়েছিলেন, তার বসবাসের নথিপত্র যাচাই করে দেখছে দেশটির অভিবাসন সংস্থা। শুক্রবার সুইডিশ অভিবাসন সংস্থার এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি কোরআন পোড়ানোর একাধিক ঘটনায় মুসলিম দেশগুলোর ব্যাপক সমালোচনার জেরে আন্তর্জাতিক রাজনীতিতে খানিকটা চাপে রয়েছে সুইডেন। গত ২৭ জুন দেশটিতে প্রথম কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছিল। ওই দিন রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পুড়িয়েছিলেন সালওয়ান মোমিকা (৩৭) নামের এক মুসলিম ব্যক্তি, যিনি কয়েক বছর আগে ইরাক থেকে শরণার্থী হিসেবে সুইডেনে গিয়ে সেখানে বসবাসের অনুমতি পেয়েছিলেন।

এ ঘটনার তীব্র প্রতিবাদে জুলাই মাসের শুরু থেকে বিশ্বের মুসলিম দেশগুলো যখন সোচ্চার, তার কিছু দিনের মধ্যে ফের স্টকহোমে ইরাকের দূতাবাসের সামনে প্রকাশ্যে কোরআন পোড়ানো হয়। কাছাকাছি সময়ে ডেনমার্কেও একই ঘটনা ঘটে।

গত ১২ জুলাই এ ঘটনায় নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউএনএইচআরসিতে। তারপর গত ২৭ জুলাই এ ইস্যুতে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের প্রধান ও বৃহত্তম ফোরাম সাধারণ পরিষদের অধিবেশনেও।

সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম টিটি জানিয়েছে, ইরাক থেকে শরণার্থী হিসেবে যাওয়া সালওয়ান মোমিকা সুইডেনে অস্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন। ২০২৪ সালে সেই অনুমতির মেয়াদ শেষ হবে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত ২৭ জুন স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে নিজ হাতে কোরআন পোড়ানোর পর ইরাকের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর সমাবেশেও উপস্থিত ছিলেন সালওয়ান। তবে সমাবেশে উপস্থিত থাকলেও সেবার তিনি পোড়ানোতে অংশ নেননি।

কোরআন পোড়ানোর প্রতিবাদে চলতি জুলাই মাসেই সুইডেনের ইসরায়েল দূতাবাসের সামনে ইহুদিদের পবিত্র গ্রন্থ তোরাহ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ বাইবেল পুড়িয়েছেন কয়েকজন ব্যক্তি।

সুইডেনের বিভিন্ন আদালত জানিয়েছেন— দেশটির রাষ্ট্রীয় মূলনীতি ও আদর্শ অনুযায়ী ধর্মগ্রন্থ পোড়ানো সংক্রান্ত সমাবেশে পুলিশ বাধা দেওয়ার নৈতিক এক্তিয়ার রাখে না। তবে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানিয়েছেন, ধর্মগ্রন্থ পোড়ানো রোধে দেশের পাবলিক অর্ডার আইনে পরিবর্তন চান তিনি।

সুইডেনের সরকার যদি চায়, সেক্ষেত্রে সালওয়ান মোমিকার সুইডেনে বসবাসের অনুমোদন বাতিল হতে পারে। সেই সংক্রান্ত কোনো সম্ভাবনা রয়েছে কিনা— জানতে চাইলে অভিবাসন সংস্থা সেই মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘এটা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার শেষে কী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেবে— তা এখনও জানানোর সময় আসেনি।’

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page