October 30, 2026, 1:18 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ক্রিমিয়ার আকাশ থেকে ইউক্রেনের দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের আকাশ থেকে আজ (শনিবার) ইউক্রেনের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ক্রিমিয়ার আঞ্চলিক প্রধান সের্গেই আক্সিয়ানভ বলেন, “কিয়েভের সামরিক বাহিনী ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে তাদের নিজেদের তৈরি গ্রোম-টু বা থান্ডার-টু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে আমাদের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র দুটি ভূপতিত করতে সক্ষম হয়েছে।”

তিনি জানান, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনায় কেউ হতাহত হয়নি কিংবা কোনো ক্ষতিও হয়নি।
সের্গেই আক্সিয়ানভ ক্রিমিয়ার জনগণকে উদ্দেশ করে বলেন, “আমি সবাইকে শান্ত থাকার কথা বলেছি এবং বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করতে বলেছি।”

গ্রোম-২ হচ্ছে ইউক্রেনের তৈরি স্বল্প পাল্লার ট্যাক্টিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং মাল্টিপল রকেট লাঞ্চার হিসেবে কাজ করতে পারে। ২০১০ সালের দিক থেকে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র বানানোর চেষ্টা করছে। ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র রপ্তানির চেষ্টা করছে এবং তারা জানিয়েছে- এর পাল্লা ২৮০ কিলোমিটার।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page