September 7, 2026, 5:59 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ক্রুজ মিসাইলের মজুদসহ আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা আরো একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করা হয়েছে। গতকাল শনিবার আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং নৌ শাখার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেন। তারা আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ যুদ্ধ প্রস্তুতির অবস্থাও পরিদর্শন করেন।

নতুন ক্ষেপণাস্ত্র শহরে বিপুল সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শত্রুর বিরুদ্ধে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে; প্রয়োজন হলেই সেগুলো তাৎক্ষণিকভাবে আগ্রাসন মোকাবেলায় ব্যবহার করা হবে।

ইরানের সেফাহ নিউজ জানিয়েছে, শত্রু বাহিনীর যুদ্ধজাহাজ থেকে পরিচালিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় সক্ষম এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র।

রিপোর্টে বলা হয়েছে, এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র ভাণ্ডারকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে।

এর আগে ১৮ জানুয়ারি ইরানের দক্ষিণ জলসীমার উপকূলে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে যেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page