April 5, 2026, 9:16 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের এক সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়িতে প্রসীতখীসা সমর্থিত ইউপিডিএফের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে জেলার লক্ষ্মীছড়ি জোনের দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম জীবন চাকমা (২৮)।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. খালেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের বরাতে পুলিশ জানায়, লক্ষ্মীছড়ি জোনের দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য জীবন চাকমাকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তাকে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন, ১টি নোট বুক এবং ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

লক্ষ্মীছড়ি থানার ওসি মো: খালেদ হোসেন বলেন, গ্রেপ্তার জীবন চাকমার বিরুদ্ধে লক্ষ্মীছড়ির বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page