November 27, 2026, 12:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

খাদ্যের অভাবে সুদানের এতিমখানায় ৬০ শিশুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানে চলমান সহিংসতায় রাজধানী খার্তুমে একটি এতিমখানায় খাদ্যের অভাবে আটকে পড়া অন্তত ৬০ শিশুর মৃত্যু হয়েছে।

খাবার ও চিকিৎসার অভাবে গেল ৬ সপ্তাহে আল-মায়াকোমা এতিমখানায় এসব শিশুর মৃত্যু হয়। চলতি সপ্তাহে মাত্র দু’দিনে মারা গেছে ২৬ শিশু। নিহতদের মধ্যে ৩ মাস বয়সী শিশুও রয়েছে।

এতিমখানার কর্মীরা জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খাবার ও ওষুধের অভাব ভয়াবহ রূপ নেয়। গেল সপ্তাহে গোলাগুলিতে এতিমখানার ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

গেল ১৫ এপ্রিল দেশটিতে ক্ষমতা দখলের জেরে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত নিহত হয়েছে ১৯০ শিশুসহ সাড়ে ৮শ’রও বেশি বেসামরিক নাগরিক।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page