August 8, 2026, 5:32 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে লিফলেট বিতরণ শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম বলেন, ‘সুস্থ খালেদা জিয়া হেঁটে জেলখানায় ঢুকল, আর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হলো। এটাই সরকারের নীল নকশার প্রমাণ। শতবার বলার পরও দেশনেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার। এর পেছনে সরকার কি নীল নকশা করছে তা জাতি জানতে চায়।’

তিনি বলেন, ‘ক্ষমতাকে চিরস্থায়ী করতে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার। যার কারণে, বেগম জিয়াকে বন্দী রেখেছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। কোনো লাভ নেই, বিএনপির প্রতিটি নেতাকর্মী জিয়া পরিবারের সদস্য। কতজনকে কারাগারে নেবেন? আপনাদের (সরকার) সময় শেষ। ভালোই ভালোই জনগণের কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে ক্ষমতা ছেড়ে দিন। নতুবা এর জন্য আপনাদের প্রায়শ্চিত্ত করতে হবে।’

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সেকেন্দার কাদের, মহানগর সদস্য, ফরহাদ হোসেন, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান, মহানগর দক্ষিণ বিএনপি নেতা খতিবুর রহমান খোকন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, দক্ষিন জাসাসের যুগ্ম আহবায়ক মাহফুজ কবির মুক্তাসহ মহানগর নেতৃবৃন্দ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page