October 18, 2026, 6:18 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

খুব শিগগিরই ইরান সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দেবে : ইরানী পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে সৌদি আরবের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের বিষয়ে চুক্তি সই হওয়ার পর এখন খুব শিগগিরই রিয়াদে রাষ্ট্রদূত নিয়োগ দেবে তেহরান।

ইরানের জাতীয় সংসদের সঙ্গে সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থাকে গতকাল (বুধবার) দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এ তথ্য জানান। তিনি বলেন, তেহরানে সৌদি আরবের দূতাবাস নতুন করে চালুর বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। আমির আব্দুল্লাহিয়ান বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে দুই দেশ যেমন লাভবান হবে; মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্ব তেমনি উপকৃত হবে।

গত ৬ এপ্রিল বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সাত বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করেন। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে সই হওয়া চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।

গত সোমবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, দু’দেশের মধ্যে কূটনৈতিক মিশন চালুর ব্যাপারে ভালো অগ্রগতি হয়েছে। তিনি বলেন, “দূতাবাস চালুর ব্যাপারে আমরা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছি।”

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page