September 27, 2026, 11:26 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

গতবছর ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে ইসরাইল 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনি বন্দিদের অধিকার বিষয়ে কাজ করা একটি ফিলিস্তিনি অলাভজনক সংস্থা বলেছে, গত অক্টোবর মাস থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের বর্বর আক্রমণ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে সহিংস অভিযানে ইসরাইলি বাহিনী ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে।

ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি বা পিপিএস এক বিবৃতিতে বলেছে, উল্লিখিত সময়ের মধ্যে ৩৫৫ জন নারী এবং অন্তত ৭২০টি  শিশুকে আটক করা হয়েছে।

সংস্থাটি নিশ্চিত করেছে যে, “এই সময়ে মোট ৯৬ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজার ১৭ সাংবাদিক সহ ৫০ জন আটক রয়েছেন। আটককৃতদের মধ্যে ১৭ জন সাংবাদিককে প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে।”

পিপিএস আরো জানিয়েছে, “যে ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে তার মধ্যে প্রশাসনিক আটকাদেশের সংখ্যা আট হাজার ৩৭২ ছাড়িয়ে গেছে।”

ইসরাইলে প্রশাসনিক আটকাদেশ হচ্ছে বিনা বিচারে ফিলিস্তিনি নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখা। এইসব বন্দী কোনো আইনজীবীর সহায়তা নিতে পারে না।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page