October 17, 2026, 8:23 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গত ৮ বছরে ফলের উৎপাদন বেড়েছে ৫০ লাখ টন : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৮ বছরে দেশে ফলের উৎপাদন ৫০ লাখ টন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ সারাবছর ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সালের জুলাই মাস থেকে বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ফলচাষিদের সহায়তার লক্ষ্যে গৃহীত কার্যক্রমের ফলশ্রুতিতে দেশে ফলের উৎপাদন ১১ দশমিক ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। গত ৮ বছরে ফলের উৎপাদন ৫০ লাখ টন বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী জানান, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশে কৃষক পর্যায়ে প্রকল্পের শুরু থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ হাজার ৩৭৪টি মিশ্র ফলবাগান প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে। ২০২৫ সালের জুন পর্যন্ত ২ হাজার ১২৬টি প্রদর্শনী বাস্তবায়িত হবে। এসব প্রদর্শনী বাস্তবায়নের ক্ষেত্রে কৃষকদের মাঝে বিনামূল্যে চারা-কলম, সার, কীটনাশক বিতরণ করা হয়েছে। জাতীয় অর্থনীতিতে আম প্রায় ৪ হাজার কোটি টাকার অবদান রাখছে।

বাণিজ্যিক ফল প্রদর্শনীল কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে কৃষক পর্যায়ে প্রকল্পের শুরু হতে ২০২৩ সালের জুন পর্যন্ত সাড়ে ৪ হাজার বাণিজ্যিক ফলবাগান প্রদর্শনী বাস্তবায়িত হয়েছে। ২০২৫ সালের জুন পর্যন্ত আরও সাড়ে চার হাজার বাণিজ্যিক প্রদর্শনী বাস্তবায়িত হবে। জাতীয় অর্থনীতিতে পেয়ারা এ বছর প্রায় ৩ হাজার কোটি টাকার অবদান রাখছে।

আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে ড্রাগন ফলের উৎপাদন ২০ হাজার টন, যার বাজারমূল্য ৬০ কোটি টাকা। এছাড়াও চলতি অর্থবছরে সুপার সুইট খ্যাত এমডি-২ আনারসের আড়াই হাজার ও বারোমাসি কাঁঠালের ৯ হাজার ১২৬টি প্রদর্শনী কৃষক পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page