March 22, 2026, 4:09 am
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি দল উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের ধাওয়া করা হলে মোটরসাইকেলে পালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোজাহিদপুর গ্রামের একটি পুকুরে পড়ে যান।

এদিকে শেষ রাতে সেহরির সময় ডাকাতির গুজব ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে পুকুর থেকে দুজনকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের অপর সদস্য অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page