September 8, 2026, 12:50 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

গাজাগামী ত্রাণবহরে বাধা দেওয়ায় ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার এ নির্দেশ দেন।

খবর বার্তাসংস্থা এএফপি’র।

পেত্রো বলেন, ফিলিস্তিনে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত দুই কলম্বিয়ান নারীকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরাইলি বাহিনী।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ম্যানুয়েলা বেদোয়া ও লুনা ব্যারেটোকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
যদিও ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবী করেছে, নৌবহরের কয়েকটি জাহাজ ‘নিরাপদভাবে থামানো হয়েছে’ এবং যাত্রীদের ইসরাইলি বন্দরে নেওয়া হচ্ছে।

কলম্বিয়ার বামঘেঁষা প্রেসিডেন্ট পেত্রো গত বছরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে ইসরাইলের কনস্যুলেট সূত্রে জানা যায়, তারপরও তাদের চার কূটনীতিক বোগোতায় কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেত্রো ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক ঘটনাকে ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ বলে আখ্যা দিয়ে ইসরাইলি কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ২০২০ সাল থেকে কার্যকর মুক্তবাণিজ্য চুক্তিও বাতিল করেন।

কলম্বিয়ার এ নেতা দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর কড়া সমালোচক হিসেবে পরিচিত। এবার তিনি নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গণহত্যার সহযোগী’ বলেও মন্তব্য করেছেন।

গত সপ্তাহে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে পেত্রো মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এর জেরে ওয়াশিংটন তার ভিসা বাতিল করে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page