October 1, 2026, 10:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় অবিরাম ইসরায়েলি বোমাবর্ষণে নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০  ছাড়ালো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় গত ৭ অক্টোবর থেকে হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৪০০ জনের বেশি শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে আছেন কয়েক হাজার নারী।

গাজা থেকে ইসরায়েল অভিমুখে গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালায় হামাসের যোদ্ধারা। হামাসের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে তারা ইসরায়েল অভিমুখে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০। আহত হয়েছে তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের আশঙ্কা, সহসাই এ যুদ্ধ থামছে না।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েট টোওমা বিবিসিকে বলেছেন, গাজার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। ইউএনআরডব্লিউএ এই মুহূর্তে তাদের ১৫০টি আবাস থেকে ৭ লাখের বেশি লোককে সাহায্য করছে বলে জানান মিজ টোওমা।

বিবিসি নিউজ চ্যানেলকে তিনি বলেন, তার কলিগের মৃত্যুর সংখ্যাও বাড়ছে, যা এই মুহূর্তে ৯৯ জনে এসে দাঁড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page