March 31, 2026, 3:27 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

গাজায় আবারও ইসরাইলি বিমান হামলা ; পাল্টা জবাব হামাসের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমান গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাংশে নতুন করে আগ্রাসন চালিয়েছে। শনিবার গাজা থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছে এমন দাবি করে গাজার ওপর বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজার খান ইউনুস শহরের পশ্চিম অংশে গত মধ্যরাতে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এছাড়া রাফাহ শহরের পূর্ব দিকে একটি কৃষি ক্ষেত্রেও ইহুদিবাদী বাহিনী হামলা চালিয়েছে। কিন্তু, ইসরাইল দাবি করেছে, গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে তারা হামলা চালিয়েছে।

এদিকে, ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান লক্ষ্য করে পাল্টা রকেট ছোঁড়া হয়। এছাড়া, ইসরাইলের বিভিন্ন স্থানে হামাস পাঁচটি রকেট ছোঁড়ে।

পরে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরাইলের জঙ্গি বিমানের শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের বিমান প্রতিরোধ ব্যবস্থা জবাব দিয়েছে।”

আজকের বাংলা তারিখ



Our Like Page