October 1, 2026, 6:09 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতি সমর্থন দেওয়ায় বাইডেনের কঠোর সমালোচনা করলেন ডেমোক্রেট কংগ্রেসওম্যান রাশিদা তালিব

রাশিদা তালিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী যে বর্বর নৃশংসতা এবং গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থন দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট্রিক দলের প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক ভিডিও বার্তায় রাশিদা তালিব প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে বলেন, ইসরাইলের প্রতি বাইডেন যে সমর্থন দিচ্ছেন জনগণ তা আগামী নির্বাচনের সময় স্মরণে রাখবে।তিনি বলেন, “মিস্টার প্রেসিডেন্ট আমেরিকার জনগণ আপনার সঙ্গে নেই। আমরা ২০২৪ সালের নির্বাচনে আপনার এই সমর্থনের কথা স্মরণ করব।”

রাশিদা তালিব আরো বলেন, “ফিলিস্তিনি জনগণের ওপর যে গণহত্যা চলছে তাতে সমর্থন দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। আপনি এখন যুদ্ধবিরতির প্রতি অন্তত সমর্থন দিন। ২০২৪ সালের নির্বাচনের সময় জনগণ  বিষয়টিকে মনে রাখবে।”

গত ৭ই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার অবরুদ্ধ জনগণের ওপর নির্বিচার বোমা হামলা চালাচ্ছে এবং এ পর্যন্ত অন্তত সাড়ে নয় হাজার ফিলিস্তিনিকে শহীদ করেছে যার মধ্যে ৩৯০০ শিশু এবং আড়াই হাজার নারী রয়েছেন। ইসরাইলের এই বর্বরতার প্রতি আমেরিকা সরাসরি সমর্থন দিয়ে আসছে।

তবে প্রেসিডেন্টের অনুসৃত নীতির বিরুদ্ধে আমেরিকার যে সমস্ত কংগ্রেসম্যান কথা বলছেন তার মধ্যে রাশিদা তালিব অন্যতম। তিনি একমাত্র আইন প্রণেতা যিনি ফিলিস্তিনি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page