October 18, 2026, 10:27 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় দখলদার ইসরাইলের অব্যাহত পাশবিক হামলায় শহীদের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেছে। আহত বা নিখোঁজ হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি।

গাজার তথ্যকেন্দ্র সর্বশেষ এই পরিসংখ্যান দিয়েছে। গাজায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলি হামলায় আজ গাজার খান ইউনিসের একটি আবাসিক ভবনেই ১৭ জন ফিলিস্তিনি শহীদ ও ১০০ জন আহত হয়েছেন। গত ২০ দিন ধরে গাজায় বর্বরোচিত হামলা চালাচ্ছে মার্কিন মদদপুষ্ট ইসরাইলি বাহিনী।

একইভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরাইলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। সেখানে ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ১০৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সময়ের মধ্যে দখলদার বাহিনী ১৪৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে ‘আল-আকসা তুফান’ অভিযান পরিচালনা করে। এরপর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে দখলদার বাহিনী এখন গাজার নারী-পুরুষসহ নিরস্ত্র ও অসহায় মানুষদের ওপর প্রতিশোধ নিচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page