September 29, 2026, 3:41 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি হামলায় ১ লক্ষ ২৩ হাজার মানুষ গৃহহীন : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ১২৩,০০০-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ সোমবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানায়, এ সংঘাতে ‘গাজায় অভ্যন্তরীণভাবে ১২৩,৫৩৮ জন বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশিরভাগই প্রাণভয়ে এবং সুরক্ষা উদ্বেগজনিত কারণে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। আবার এদের মধ্যে অনেকের ঘরবাড়ি ইসরাইলের হামলায় ধ্বংস হয়ে গেছে।’
তারা আরো জানায়, সেখানে ৭৩,০০০ এরও বেশি মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page