September 23, 2026, 4:41 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞ প্রতিরোধকামীদের সমর্থন দেবে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল সর্বশেষ গতকাল (মঙ্গলবার) ভোর রাতে যে বিমান হামলা চালিয়ে ১৩ ফিলিস্তিনিকে শহীদ এবং ২০ জনকে আহত করেছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

একই সাথে দখলদার ইহুদিবাদী সেনাদের মোকাবেলায় ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি সর্বাত্মক সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি। গতকাল এক বিবৃতির মাধ্যমে হিজবুল্লাহ এই প্রতিশ্রুতি জানায়।

গতকালের বিমান হামলায় গাজা উপত্যকার ইসলামি জিহাদ আন্দোলনের তিনজন শীর্ষ পর্যায়ের কমান্ডার শহীদ হয়েছেন। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, “ইসলামি জিহাদ আন্দোলনের প্রতি আমরা আমাদের সংহতি প্রকাশ করছি এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষা ও শত্রুদের মোকাবেলায় ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো যে পথ বেছে নেবে তার প্রতি আমাদের সমর্থন থাকবে।”

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরো বলেছে, প্রতিরোধকামী কমান্ডারদের হত্যা ইসরাইলের বিরুদ্ধে আরব এবং মুসলিম উম্মাহর সচেতনতা এবং ঐক্য বাড়াবে। পাশাপাশি এসব হত্যাকাণ্ড ফিলিস্তিনি ভূখণ্ডকে পূর্ণাঙ্গভাবে মুক্ত করার জন্য প্রতিরোধকামী সংগঠনগুলোকে আরো বেশি প্রতিশ্রুতিশীল করে তুলবে। গতকালের বর্বর হামলায় যেসব নারী ও শিশু শহীদ হয়েছেন তার নিন্দা জানিয়ে হিজবুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে ইসরাইলের অপরাধযজ্ঞ বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page