September 23, 2026, 5:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসলামি জিহাদের পঞ্চম কমান্ডারকে হত্যা করেছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। আজ (শুক্রবার) ভোররাতে ওই কমান্ডার শহীদ হন।

অন্যদিকে গাজা উপত্যকা থেকে প্রতিশোধমূলক রকেট হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলীয় রিহোভোত শহরে এক ইহুদিবাদী নিহত ও অপর অন্তত দু’জন আহত হয়েছে বলে ইসরাইলি পুলিশ জানিয়েছে। ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে বলেছে, গাজা থেকে নিক্ষিপ্ত একটি রকেট রিহোভোত শহরের একটি ভবনে আঘাত হানলে হতাহতের ওই ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামি জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের সিনিয়র কমান্ডার আহমেদ আবুদ দাক্কা গাজা উপত্যকার খান ইউনিস শহরের কাছে এক বিমান হামলায় নিহত হন। ওই আগ্রাসী হামলায় অপর চার ফিলিস্তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে এ পর্যন্ত ইসলামি জিহাদ আন্দোলনের পঞ্চম কমান্ডার শহীদ হলেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সংগঠনটি তাদের রকেট ইউনিটের কমান্ডার আলী ঘালির শাহাদাতের খবর জানিয়েছিল।

ইহুদিবাদী সেনারা দাবি করেছে, ইসরাইল অভিমুখে রকেট হামলায় ইসলামি জিহাদের নেতৃত্ব দিচ্ছিলেন আলী ঘালি ও আবু দাক্কা। বৃহস্পতিবার দিনের শেষভাবে ইসরাইলি বিমান হামলায় গাজার শুজাইয়া এলাকায় আরো দুজন বেসামরিক ফিলিস্তিনি শাহাদাতবরণ করেন বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page