October 2, 2026, 3:28 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় গণহত্যা ; আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করলেন আইনজীবীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে একটি মামলা দায়ের করেছেন একদল আইনজীবী। তারা সুস্পষ্ট করে বলেছেন, গাজায় ইসরাইল যে বর্বরতা চালিয়েছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে চলে গেছে।

আইনজীবী দলের নেতৃত্বে রয়েছেন ফ্রান্সের ঝানু আইনজীবী গিলেস ডেভার্স। তিনি গতকাল (বুধবার) হেগে এ মামলা দায়ের করেন। পরে তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরাইল যা করছে তাতে সব বিচারে এটা যুদ্ধাপরাধ।

ইয়োগোস্লাভিয়া ও রুয়ান্ডার যুদ্ধপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের পরিস্থিতি যে নজির স্থাপন করেছে তার আলোকেই অভিযোগ জমা দেয়া হয়েছে। আমার কাছে একদম পরিষ্কার যে, সমস্ত মানদণ্ডে ইসরাইল গাজায় যুদ্ধাপরাধ করেছে। এটা আমার মত নয়, আইনের দৃষ্টিতে এটাই বাস্তবতা।”

মামলা দায়ের করা আইনজীবীরা বলেন, ইসরাইল যেহেতু গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে সে কারণে পশ্চিমা দেশগুলোকে এই অপরাধে প্ররোচণা দেয়া থেকে বিরত থাকতে হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page