September 29, 2026, 6:47 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর সুযোগ দিতে ইসরাইলকে আইসিজের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে ইসরাইলকে গাজায় আরও ল্যান্ড ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালত ইসরাইলকে বিলম্ব না করে গাজায় ত্রান সরবরাহ বাড়ানোর সুযোগ দিতে নির্দেশ দিয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা কয়েক সপ্তার মধ্যে গাজায় দুর্ভিক্ষ হতে পারে বলে সতর্ক করার কয়েক ঘণ্টা পর আদালতের এই সিদ্ধান্ত এসেছে। বৃহস্পতিবার রাতে খাদ্যের অভাবে একটি শিশুর মৃত্যুর সাথে সাথে খাদ্যের তীব্র প্রয়োজনীয়তার বিষয় আবারও সামনে চলে আসে। অনাহারে মারা যাওয়া ছয় বছর বয়সী শিশুটির নাম মোহাম্মদ আল-নাজ্জার। আইসিজে বলেছে, গাজার ফিলিস্তিনিরা এখন আর শুধু দুর্ভিক্ষের ঝুঁকিতে নয়, বরং সেখানে দুর্ভিক্ষ শুরু হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page