October 18, 2026, 10:28 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলছে ইসরাইলী বাহিনী ; শহীদের সংখ্যা বেড়ে ৮ হাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করতে বাঙ্কার-বিধ্বংসী বোমা হামলা করছে দখলদার ইসরাইল। আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, গাজায় বাঙ্কার-বিধ্বংসী বোমা ব্যবহার করার কারণে বিভিন্ন ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে, বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে।

এ ধরণের বোমা সাধারণত বাঙ্কারসহ সামরিক স্থাপনা ধ্বংসের কাজে ব্যবহার করা হয়। ইসরাইলি বোমা হামলায় গাজার বিশাল বিশাল ভবন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। অন্তত এক হাজারের বেশি লাশ এসব ভবনের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

টানা ২৩ দিন ধরে ফিলিস্তিনের গাজার নিরস্ত্র ও অসহায় মানুষদের ওপর বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। আজও বিমানের সাহায্যে গাজার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করছে দখলদার ইসরাইল। এ কারণে প্রতি মুহূর্তেই শহীদের সংখ্যা বাড়ছে।

এদিকে, ফিলিস্তিনের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গত ২৩ দিনে ২ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থী এবং স্কুলের ৭০ জন স্টাফ শহীদ হয়েছেন। ইসরাইলি হামলায় প্রায় দুইশ’ স্কুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, আজ ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এ নিয়ে এ পর্যন্ত সেখানে ১১৫ জন ফিলিস্তিনি শহীদ হলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page