November 8, 2026, 5:20 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুক্তরাষ্ট্রের নির্দেশে বোমা ফেলছে ইসরায়েল : ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্দেশেই ইসরায়েল বোমা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরানে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন তিনি।

ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার ‘নির্দেশ’ যুক্তরাষ্ট্র দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ এই নেতা।

তিনি বলেন, ‘আমেরিকা অপরাধীদের নিশ্চিত সহযোগী। গাজায় যে অপরাধ সংঘটিত হচ্ছে তা যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে পরিচালনা করছে।’

খামেনি বলেন, আমেরিকানদের হাত ‘নিপীড়িত, শিশু, রোগী, নারী এবং অন্য রক্তে রঞ্জিত।’ ইসরায়েলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে জানতে হবে, এই যুদ্ধে এবং ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র বিজয়ী হবে। ভবিষ্যৎ বিশ্ব ফিলিস্তিনের বিশ্ব, ইহুদিবাদী শাসকের বিশ্ব নয়।’

হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকে ইরান ফিলিস্তিনি জনগণ ও হামাসের লড়াইয়ের প্রতি সমর্থন দিয়েছে আসছে। ইরান বলছে, গাজায় ইসরায়েলি হামলা শিগগিরই বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠীগুলো বসে থাকবে না। এই যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলেও সতর্ক করে দিয়েছে তেহরান।

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইরান-সমর্থিত লেবানননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর জড়িয়ে পড়া ঠেকাতে পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধবিমানবাহী দুটি রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত হামাসের অন্যতম মিত্র লেবাননের হিজবুল্লাহ শুরু থেকেই ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকায় হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহর সাথে সংঘাতের আশঙ্কায় সীমান্ত এলাকা থেকে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। সূত্র: টাইমস অব ইসরায়েল।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page