October 1, 2026, 6:54 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্কুল ও হাসপাতালে হামলা চালানোয় যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের বিচার করতে হবে : ওমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান পাশবিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। দেশটি গাজায় ইসরাইল সরকারের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত করে দেখার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল (শনিবার) সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, গাজার নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করার ঘটনায় জড়িত সকল যুদ্ধাপরাধীর বিচার করতে হবে।

বিবৃতিতে যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের মধ্যে  জাতিসংঘের পক্ষ থেকে স্থাপিত একটি স্কুলে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৭ ব্যক্তির নিহত হওয়ার কথা তুলে ধরা হয়। এছাড়া, গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র- আল-শিফা হাসপাতালের প্রবেশ পথে একটি অ্যাম্বুলেন্সে ইসরাইলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হওয়ার খবরও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক নীতি, আইন ও চুক্তি লঙ্ঘনের ইসরাইলি পদক্ষেপ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সত্যিকারের জাগরণ জরুরি হয়ে পড়েছে।

এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল-বুসাইদি গাজার বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে এবং ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page