November 28, 2026, 6:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের হাসপাতালে হামলা অব্যাহত রেখেছে।

রবিবার আরেকটি যোগাযোগ ও নেটওয়ার্ক বন্ধের পর নাসের মেডিকেল কমপ্লেক্স, যেখানে চারটি হাসপাতাল রয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের পরোক্ষ ও প্রত্যক্ষ আঘাতের শিকার হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

মেডিকেল কমপ্লেক্সে আল-নাসের শিশু হাসপাতাল, রান্টিসি বিশেষায়িত হাসপাতাল, চক্ষু হাসপাতাল এবং মানসিক হাসপাতাল রয়েছে।

রান্টিসি হাসপাতালের একজন চিকিৎসক সুলেমান কাউদ বলেন, সেই রাতে ইসরায়েলের সেনাবাহিনী আমাদের কিছু কর্মীদের ডেকেছিল এবং বলেছিল যে তারা হাসপাতালের চারপাশে ফায়ার বেল্ট তৈরি করবে।

প্রায় ৬টা ৩০ মিনিটে ইসরায়েলি যুদ্ধবিমান সাইকিয়াট্রিক হাসপাতাল এবং রান্টিসি হাসপাতালের মধ্যবর্তী এলাকায় আঘাত হানে এবং কয়েকজন মেডিকেল স্টাফসহ ৩৫ জন আহত হয়। দুই ঘণ্টা পরে রান্টিসি হাসপাতালের পাশাপাশি এর দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব দিকেও আঘাত হানে।

কাউদ বলেন, শিশুদের ক্যান্সার ওয়ার্ড হাসপাতালের উত্তর-পূর্ব দিকে অবস্থিত। সেখানে ৩০টিরও বেশি শিশু কেমোথেরাপির চিকিৎসা নিচ্ছিল।

এরপর তৃতীয়বারের মতো হাসপাতালটিতে হামলা চালানো হয় যেখানে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহন পার্ক করা ছিল এবং যেখানে বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল।

‘আমাদের ৮০ থেকে ১০০ রোগী এবং ৭০০টি বাস্তুচ্যুত পরিবার রয়েছে, যাতে প্রায় ৫০০০ লোক’, কাউদ বলছিলেন।

‘সৌর প্যানেল এবং পানির ট্যাঙ্কগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার অর্থ রান্টিসি হাসপাতালে প্রবাহিত পানির এক ফোঁটাও নেই,’ তিনি বলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page