October 3, 2026, 11:13 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গাজায় হাসপাতালে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের দাবি আয়ারল্যান্ডের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায়কে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। বুধবার (১৮ অক্টোবর) কড়া প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স এ দাবি জানান। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ বোমা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া আরওে অনেক মানুষ হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাবার-পানির অভাবে ভুগছে। এর মধ্যেই গাজার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। হামলাটি কীভাবে ঘটেছে, কারা দায়ী ও এর পরিণতি কী, তা সম্পর্কে একটি নির্ভরযোগ্য তদন্ত হওয়া জরুরি। তবে ইসরায়েলে হামাসের হামলার কথা উল্লেখ করে হিগিন্স বলেন, আমি এখনো সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়া লোকদের ওপর আক্রমণের বিষয়ে বিদ্বেষ প্রকাশ করছি। তবে ইসরায়েল-ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংঘাত সমাধানের জন্য আমাদের আগ্রহ রয়েছে। আমরা সবাই জানি, ফিলিস্তিনি জনগণের সবাই হামাস নয়। এর আগে গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয় রাশিয়া। এছাড়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হাসপাতালে হামলার চূড়ান্ত দায়ভার যুক্তরাষ্ট্রের বলেও দাবি করেন। গত মঙ্গলবার গভীর রাতে আল-আহলি হাসপাতালে ভয়াবহ ওই বিমান হামলা চালায় ইসরায়েল। প্রাথমিকভাবে ওই হামলায় একসঙ্গে ৫০০ মানুষ নিহত হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে জানানো হয়, হামলায় কমপক্ষে ৪৭১ জন প্রাণ হারিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হাসপাতালটিতে অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে অনেকে সেখানে আশ্রয় নিয়েছিলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরাগাজায় হাসপাতালে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের দাবি আয়ারল্যান্ডের অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায়কে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। বুধবার (১৮ অক্টোবর) কড়া প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স এ দাবি জানান। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ বোমা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া আরওে অনেক মানুষ হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাবার-পানির অভাবে ভুগছে। এর মধ্যেই গাজার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। হামলাটি কীভাবে ঘটেছে, কারা দায়ী ও এর পরিণতি কী, তা সম্পর্কে একটি নির্ভরযোগ্য তদন্ত হওয়া জরুরি। তবে ইসরায়েলে হামাসের হামলার কথা উল্লেখ করে হিগিন্স বলেন, আমি এখনো সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়া লোকদের ওপর আক্রমণের বিষয়ে বিদ্বেষ প্রকাশ করছি। তবে ইসরায়েল-ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংঘাত সমাধানের জন্য আমাদের আগ্রহ রয়েছে। আমরা সবাই জানি, ফিলিস্তিনি জনগণের সবাই হামাস নয়। এর আগে গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয় রাশিয়া। এছাড়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হাসপাতালে হামলার চূড়ান্ত দায়ভার যুক্তরাষ্ট্রের বলেও দাবি করেন। গত মঙ্গলবার গভীর রাতে আল-আহলি হাসপাতালে ভয়াবহ ওই বিমান হামলা চালায় ইসরায়েল। প্রাথমিকভাবে ওই হামলায় একসঙ্গে ৫০০ মানুষ নিহত হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে জানানো হয়, হামলায় কমপক্ষে ৪৭১ জন প্রাণ হারিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হাসপাতালটিতে অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে অনেকে সেখানে আশ্রয় নিয়েছিলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page