September 4, 2026, 1:10 pm
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার অর্ধেক নিয়ন্ত্রণ করছে ইসরায়েল ; সঙ্কুচিত ভূমিতে আটকে পড়েছে ফিলিস্তিনিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের গাজায় গত মাসে যুদ্ধবিরতি ভেঙে দীর্ঘদিনের গণহত্যার যুদ্ধ পুনরায় শুরুর পর থেকে ক্রমশ গাজার নিয়ন্ত্রণ নিচ্ছে দখলদার ইসরায়েল।

সোমবার (৭ এপ্রিল) লাইভ প্রতিবেদনে তুর্কিভিত্তিক গণমাধ্যম টিআরটি জানিয়েছে, দখলদার বাহিনী এখন গাজার ৫০ শতাংশেরও বেশি ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর সঙ্গে ক্রমশ সঙ্কুচিত জমির টুকরোয় আটকে পড়ছে ফিলিস্তিনিরা।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বৃহত্তম এলাকা থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর, কৃষিজমি এবং অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। জায়গাগুলো বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে।

পৃথক প্রতিবেদনে টিআরটি জানিয়েছে, আজ সোমবার গাজার মধ্যাঞ্চল থেকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ জারি করছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী মধ্য গাজার ফিলিস্তিনিদের পালাতে বাধ্য করে চলেছে। সেই সঙ্গে দেইর আল বালাহ শহর থেকেও নতুন করে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই তার এক্স-পোস্টে দেইর আল বালাহের পাঁচটি এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি মানচিত্রও শেয়ার করেছেন।

আজ ভোর থেকে সাংবাদিকসহ ১০ ফিলিস্তিনিকে হত্যা

সোমবার ভোর থেকে গাজাজুড়ে ধারাবাহিক হামলায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে ১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

একটি মেডিকেল সূত্রের বরাতে টিআরটি জানিয়েছে, দখলদার বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য একটি তাঁবুতে হামলা চালায়। এতে ওই একজন সাংবাদিক এবং আরেকজন বেসামরিক ব্যক্তি নিহত হন। এ সময় আরও ৯ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত সাংবাদিকের নাম হেলমি আল-ফাকাওয়ি।

গাজার মধ্যাঞ্চলের পশ্চিম দেইর আল-বালাহ শহরে দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দুই জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পূর্ব গাজা শহরের জেইতুন পাড়ায় একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় আরও তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজা শহরের আল-জুরন এলাকায় আরেকটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওয়াফা আরও জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি হামলায় আরও দু’জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page