November 28, 2026, 6:09 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজার আল-কুদস হাসপাতালের কাছে ইসরায়েলের বিমান হামলা : রিপোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনী আল-কুদস হাসপাতালের আশপাশে নতুন করে বিমান হামলা শুরু করেছে।

চিকিৎসা কেন্দ্রটি গাজা শহরের পশ্চিমে তেল আল-হাওয়া এলাকায় অবস্থিত। ইসরায়েল বারবার এখানে সরাসরি বিমান হামলার হুমকি দিয়েছে। খবর আল জাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, বর্তমানে ১৪০০০ বাস্তুচ্যুত ফিলিস্তিনির পাশাপাশি আহত ও অসুস্থ রোগীদের আবাসস্থলে হামলা করা আন্তর্জাতিক আইনের অধীনে বেআইনি হবে এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে জেনিনের সূত্র জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের উপকণ্ঠে অবস্থিত একটি ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তার লক্ষ্যবস্তুতে আঘাত করলে দুই ফিলিস্তিনি নিহত হয়।

ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোরের আগে ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে নতুন দফা সামরিক অভিযান চালাচ্ছে।

অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী জেনিন ক্যাম্পে হামলা চালিয়ে চারপাশের রাস্তাগুলো খালি করে দেয়।

ইসরায়েলি বাহিনী ক্যাম্পের কাছে জাবরিয়াত এলাকায় একটি বাড়ি ঘেরাও করে, সেখানকার বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি করে এবং ফিলিস্তিনিদের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page