September 6, 2026, 1:17 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

গাজার কুখ্যাত নেতজারিম থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ; আরেকটি ‘বিজয়’ বলল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজা উপত্যকার কুখ্যাত নেতজারিম করিডোর থেকে নিজের সেনা সম্পূর্ণ সরিয়ে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ ঘটনাকে ‘বিজয়’ হিসেবে চিহ্নিত করে হামাস বলেছে, এতে আরেকবার প্রমাণিত হয়েছে দখলদার ইসরাইল ১৫-মাসব্যাপী গণহত্যামূলক যুদ্ধে নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

২০২৩ সালের নভেম্বরে গাজা যুদ্ধের শুরুর দিকে ইহুদিবাদী সেনারা গাজা দখল করে নেয়ার পর নেতজারিম করিডোর তৈরি করেছিল। তারা উত্তর গাজার অধিবাসীদের দক্ষিণ দিকে বিতাড়িত করার পর পূর্ব-পশ্চিম বরাবর একটি মহাসড়ক নির্মাণ করে সেই সড়কের ওপর শত শত সেনাকে পাহাড়ায় বসিয়েছিল যাতে দক্ষিণে বিতাড়িত হওয়া গাজাবাসী উত্তর দিকে যেতে না পারে।  এই মহাসড়কের নাম দেয়া হয়েছিল নেতজারিম করিডোর। এখানে গত ১৫ মাসে বহু নিরীহ বেসামরিক ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে।  কিন্তু গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুসারে শনিবার তিন ইহুদিবাদী পণবন্দিকে মুক্তি দেয়ার পর নেতজারিম থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে তেল আবিব।

হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় যে দখলদার বাহিনী ধারাবাহিকভাবে পরাজিত হচ্ছে তা আরেকবার প্রমাণিত হলো। এর মাধ্যমে ইহুদিবাদী প্রধানমন্ত্রী গাজায় বিজয়ী হওয়ার যে মিথ্যা দাবি করেছিলেন তার স্বরূপও উন্মোচিত হলো।

বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা, এটির অধিবাসী ও যোদ্ধাদের হাতে মুক্তিপ্রাপ্ত একটি ভূখণ্ড হিসেবে অবশিষ্ট থাকবে এবং যেকোনো বহিঃশক্তির জন্য এই ভূখণ্ড নিষিদ্ধ থাকবে।

এদিকে নেতজারিম করিডোর থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করার ঘটনাকে ফিলিস্তিনের পপ্যুলার রেসিস্ট্যান্স কমিটি বা পিআরসি ‘আমেরিকান-ইহুদিবাদী’ প্রকল্পের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের বিজয় বলে অভিহিত করেছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page