October 19, 2026, 1:26 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

গাজার নিহত শিশুদের ভিডিও ও ছবি দেখে সারাক্ষণ কাঁদেন ফুটবলার গ্যারি লিনেকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশিষ্ট ব্রিটিশ ক্রীড়া উপস্থাপক এবং ইংল্যান্ডের জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার গ্যারি লিনেকার জানিয়েছেন, তিনি গাজা উপত্যকায় নিহত শিশুদের ভিডিও এবং ছবি দেখে নিয়মিত কাঁদেন। গত শুক্রবার (১০ মে) জনপ্রিয় উপস্থাপক ও সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেছেন তিনি।

বিবিসির ম্যাচ অব দ্য ডের উপস্থাপক লিনেকার জানিয়েছেন, তিনি গাজায় সংঘটিত নৃশংসতার বিষয়ে নীরব থাকবেন না। তিনি তার জীবনে এর চেয়ে ভয়ঙ্কর কিছু দেখেননি।

লিনেকার বলেছেন, ‘আমি বুঝতে পারছি কেন অনেকেই গাজা সম্পর্কে কথা বলতে ভয় পাচ্ছেন। তবে যা ঘটছে সে সম্পর্কে আমি চুপ থাকতে পারি না। আমি প্রতিদিন যা দেখছি তা অত্যন্ত ভয়াবহ।’

তিনি আরও বলেছেন, ‘আসলে, এই ইস্যুটি আমার সঙ্গে সরাসরি জড়িত নয়। আমি একজন মুসলিম নই, আমি ইহুদি নই, আমি ইসরাইলি নই, আমি ফিলিস্তিনি নই। তাই আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করছি। আমি আমার জীবনে এর চেয়ে খারাপ কিছু দেখেছি বলে মনে করতে পারছি না। দিনের পর দিন শিশুদের মৃত্যুর খবর এবং ভিডিও দেখতে পাচ্ছি। যখন আমি সোশ্যাল মিডিয়ায় এ ধরনের কিছু ছবি, ভিডিও দেখি, আমি সারাক্ষণ কাঁদি।’

তিনি যোগ করেছেন, ‘আমরা সবাই জানি যে হামাসের ঘটনা ৭ই অক্টোবর ঘটেছিল। কিন্তু এই মুহূর্তে তারা (ইসরাইল) সেখানে যা করছে তার বিরুদ্ধে আপনি আওয়াজ তোলার সঙ্গে সঙ্গেই আপনাকে হামাস সমর্থক বা এরকম কিছু বলে অভিযুক্ত করা হচ্ছে। মানুষকে নীরব রাখার জন্য প্রচুর লবিং করা হচ্ছে।’

লিনেকার ইহুদি বিদ্বেষের অভিযোগের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের গাজা যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য একটি এজেন্ডা রয়েছে, যার মধ্যে সম্প্রতি রাফায় স্থল অভিযান শুরু করার সিদ্ধান্ত রয়েছে।

ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার বলেছেন, ‘ইসরাইল যা করছে, তা ভুল বলাটা আমি ইহুদিবিরোধী বলে মনে করি না। জানি না কেন কেউ কেউ এ বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধে ৩৫ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page