September 15, 2026, 10:42 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

গাজার বেসামরিক নাগরিকদের আক্রমণ ‘জঘন্য অপরাধ’ : সৌদি যুবরাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত গাজার বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করাকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার রিয়াদ সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে যুবরাজ মোহাম্মদ জোর দিয়ে বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা একটি জঘন্য অপরাধ এবং একটি নৃশংস হামলা।

বৃহস্পতিবার দুই দিনের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল পৌঁছান ঋষি  সুনাক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে  বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ওই দিনই ইসরায়েল থেকে সৌদি আরব  সফর করেন তিনি।  সেখানে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের  বিষয়ে ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা একমত হয়েছেন যে, গত দুই সপ্তাহে ইসরায়েল  ও গাজার বেসামরিকদের প্রাণহানি ছিল ভয়াবহ এবং এতে করে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর প্রয়োজনীয়তা উঠে এসেছে।

বিবৃতিতে ঋষি সুনাককে উদ্ধৃত করে বলা হয়েছে, সৌদি যুবরাজের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসু বৈঠক হয়েছে।

শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী মিসর সফর শেষে যুক্তরাজ্য ফিরবেন।

এদিকে, ফিলিস্তিনে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ-ফিলিস্তিন) জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনির সংঘাতের ১৩তম দিন। গাজায় ইসরায়েলের বোমার আঘাতে বৃহস্পতিবার সারা দিনে ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত মোট তিন হাজার ৭৮৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে এক হাজার ৫২৪ জন শিশু এবং এক হাজার নারী আছেন। আর ঘর হারা হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page