September 29, 2026, 6:48 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি আগ্রাসনে ধ্বংস হয়েছে প্রায় ২ হাজার কোটি ডলারের অবকাঠামো : বিশ্ব ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘ একটি যৌথ প্রতিবেদনে জানিয়েছে যে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে ১,৮৫০ কোটি ডলারের অবকাঠামো ধ্বংস হয়েছে।

গতকাল (মঙ্গলবার) এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত কয়েক মাস ধরে কার্পেট বোম্বিং চালিয়েছে। গত কয়েক মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বোমা বর্ষণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ২০২২ সালে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনের নাগরিকদের সম্মিলিত জিডিপি’র শতকরা ৯৭ ভাগের সমান।

বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের যৌথ এই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার অর্ধেকের বেশি মানুষ একেবারে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। রিপোর্টে আরো বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে গাজা উপত্যকার শতকরা ৭০ ভাগ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছে।

এছাড়া, অর্থনীতির প্রতিটি সেক্টরে অবকাঠামোগত মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে শুধু ঘরবাড়ি ধ্বংসের কারণে শতকরা ৭০ ভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।

এর পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থার শতকরা ৮৪ ভাগ ধ্বংস হয়ে গেছে। আর ১০ লাখ মানুষ এখন ঘর-বাড়ি হারা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page