September 28, 2026, 9:17 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় অ্যারাবিক সাংবাদিক ইসমাইল আল-ঘউল ও তাঁর ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছে।
পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে আল জাজিরা জানিয়েছে।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় হানিয়া।
হামলার সময়ে ইসমাইল ও রামি উভয়ে ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাঁদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন।
ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক ‘পূর্বপরিকল্পিত হত্যাকা-’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।
উল্লেখ্য, গাজায়  ইসরায়েলের হামলা শুরুর পর থেকে আল জাজিরা অব্যাহতভাবে ব্যাপক খবর সরবরাহ করে আসছিল। গাজায় ইতোমধ্যে আল জাজিরার ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় আল জাজিরার আরো দুই সাংবাদিক নিহত হয়।
বিগত কয়েকমাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও  তার সরকারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page