September 29, 2026, 2:42 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বেসামরিক সহায়তার জন্য পাঠানো জর্দানের মানবিক ত্রাণবাহী একটি কনভয়ে ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক ত্রাণবাহী কনভয়টি বেত হানুন ক্রসিং হয়ে গাজায় যাচ্ছিল।
আজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “এই বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করা এবং মানবিক কনভয়কে রক্ষা করা ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের দায়িত্ব।”
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) সমুন্নত রাখার জন্য স্বাক্ষরকারী পক্ষগুলির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে- যাতে মানবিক সহায়তাগুলোর দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশ নিশ্চিত করতে রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলির দায়িত্ব স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, “আমরা জর্ডান সরকারের মানবিক সহায়তার মাধ্যমে মানবতার সেবা করার এ প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করার পাশাপাশি ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজায় মানবিক সহায়তার নির্বিঘœ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’’

আজকের বাংলা তারিখ



Our Like Page