July 30, 2026, 3:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক
এইমাত্রপাওয়াঃ

গাজা-ইসরাইল যুদ্ধ পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ না হলে চলমান এই সংঘাত পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল (বুধবার) ক্রেমলিনে রাশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধরা ইসরাইলি হামলার শিকার হচ্ছে- এটি তেল আবিবের ভুল পদক্ষেপ।

রুশ নেতা বলেন, তিনি ফোন কলে বিশ্বের অন্য নেতাদের বলেছেন, রক্তপাত বন্ধ না হলে আরো বিস্তৃত পরিসরে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তিনি বলেন, “আজকে আমাদের প্রধান কাজ রক্তপাত ও সহিংসতা বন্ধ করা।”

রুশ প্রেসিডেন্ট বলেন, “দ্রুত যুদ্ধ বন্ধ না করলে সংকট আরো গুরুতরভাবে ছড়িয়ে পড়বে যার পরিণতি হবে বিপজ্জনক ও ধ্বংসাত্মক। শুধুমাত্র তা মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।”

রাশিয়ার প্রেসিডেন্ট কিছু পশ্চিমা শক্তির নিন্দা করে বলেন, তারা আরো উত্তেজনা সৃষ্টি করতে এবং যতটা সম্ভব অন্যান্য দেশ ও জাতিকে সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে। এ উদ্দেশ্যে তারা লাখ লাখ মানুষের জাতীয় ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page