September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজা দখল নিয়ে ট্রাম্পের পরিকল্পনা রক্তপাতের জন্ম দেবে ; সৌদি আরবের কড়া হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল-ফয়সাল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হবে জাতিগত নিধন। এটি সংঘাত ও রক্তপাতের জন্ম দেবে।

প্রিন্স তুর্কি সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছেন।

তিনি আশা করেন, আরব ও মুসলিম দেশগুলোসহ অন্যান্য দেশ ও ইউরোপ জাতিসংঘে ট্রাম্পের হুমকির বিষয়টি উত্থাপন করবে এবং দেখিয়ে দেবে যে, বিশ্ব ‘এই উন্মাদ জাতিগত নির্মূল পরিকল্পনার’ বিরোধিতা করছে।

প্রিন্স তুর্কি বলেন, ট্রাম্পের মন্তব্য যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতিকেই বহাল রেখেছে। যে নীতি শান্তির জন্য ভূমির ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে ছিল।

তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির কারণে সম্প্রতি জাতীয় নিরাপত্তা মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইসরায়েলি চরমপন্থী রাজনীতিবিদ ইতামার বেন-গভিরের অবস্থানের ওপর ভিত্তি করে ট্রাম্পের পরিকল্পনা সাজানো হয়েছে।

ট্রাম্পের কথায় আমেরিকান সরকার ইসরায়েলের অবস্থানকে পুরোপুরি মেনে নিয়েছে উল্লেখ করে প্রিন্স তুর্কি বলেন, গত দুই বছর ধরে এই পদ্ধতি মার্কিন রাজনৈতিক মহলে সমর্থন পাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page