September 28, 2026, 5:06 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

গাজা পরিস্থিতি নিয়ে তেহরানে ইসলামি জিহাদের প্রতিনিধিদলের সঙ্গে হামাস নেতার আলোচনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের একটি প্রতিনিধি দলের সাথে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন। ইসলামি জিহাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব জিয়াদ আল-নাখালা।

গতকাল (শুক্রবার) হামাস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ এবং এ সম্পর্কিত ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়। দুই সংগঠনের প্রতিনিধি দলই ইসরাইলি আগ্রাসনের মুখে প্রতিরোধকামী সংগঠনগুলো এবং গাজার জনগণের প্রশংসা করেছে।

এছাড়া, দুই নেতা আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। তারা জোর দিয়ে বলেন, যেকোনো পরোক্ষ আলোচনার সাফল্য চারটি বিষয়ের ওপর নির্ভর করে। বিষয় চারটি হচ্ছে- আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার সেনা সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তন এবং বন্দি বিনিময়সহ গাজার লোকজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশের সুযোগ দেয়া।

আজকের বাংলা তারিখ



Our Like Page