April 13, 2026, 2:07 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে লুটকৃত অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করল সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ৫ আগস্টের পর গাজীপুরের বিভিন্ন থানা এলাকা থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের তিনটি পিস্তল, পাঁচটি শর্টগানসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিইও লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ঈলতুৎমিশ, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট বিভিন্ন থানা এলাকা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এছাড়া অনেকে স্বেচ্ছায় অস্ত্র সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শর্টগান, একটি ওয়ালথার, ছয়টি পিস্তল ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।

জেলা প্রশাসক লুট হওয়া অস্ত্র হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page