October 31, 2026, 2:03 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাশিয়ার প্রতি চীনের দৃঢ় সমর্থন থাকবে : চীনা প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের ওপর পাশ্চাত্যের চাপ সত্ত্বেও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যূগুলোতে মস্কোর প্রতি ‘দৃঢ় সমর্থন’ দিয়ে যাবে বেইজিং। তিনি বেইজিং সফররত রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এ অবস্থানের কথা জানান।

চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিং ও মস্কোকে বিভিন্ন ক্ষেত্রে ‘উচ্চ পর্যায়ের’ সহযোগিতা চালিয়ে যেতে হবে।তিনি চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অন্যরকম উচ্চতায় পৌঁছেছে। রাশিয়ার ইউক্রেন অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ সৃষ্টি করা সত্ত্বেও বেইজিং তা উপেক্ষা করে আসছে। চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং এই দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমান নতুন রেকর্ড তৈরি করেছে।

চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে উপ প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাককে সঙ্গে নিয়ে বেইজিং সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মিশুস্তিন হচ্ছেন চীন সফর করা সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page