April 13, 2026, 10:28 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক গোপালগঞ্জ  জেলার মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আপন দুইভাই নিহত ও অটোরিক্সা চালক আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডোমরাকান্দি নামক স্থানের লাম-মিম হোটেলের সামনে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১১-৮৫৭৪)  এবং একই দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্টো: ট- ১৩-০০৬৭) অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আপন দুইভাই বশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫)  নিহত হন। এছাড়া, অটোরিকশা চালক হাসান শেখ (২৮) গুরুতর আহত হন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করে। নিহতরা উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের রাহেন শেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম জানান, বরইতলা থেকে রাজৈরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশা বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন এবং একই দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মাঝখানে পড়ে যায় এবং দুর্ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আপন দুইভাই নিহত হন এবং চালক গুরুতর আহত হন।
পুলিশ,  লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে ঘাতক বাস ও ট্রাক আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page