October 31, 2026, 2:48 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

গোলাবারুদ পরিকল্পনার আওতায় ইউক্রেনে ২ লক্ষ শেল পাঠানো হয়েছে : ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান মঙ্গলবার বলেছেন, ইইউ ইউক্রেনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় গোলাবারুদ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিকল্পনার আওতায় কিয়েভকে দুই লক্ষাধিক আর্টিলারি শেল এবং এক হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। খবর এএফপি’র।
ইউরোপীয় ইউনিয়ন এক বছরে ইউক্রেনে ১০ লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ দেওয়ার চেষ্টায় তাদের সাধারণ তহবিল থেকে ২শ’ কোটি ইউরো (প্রায় ২শ’ ২০ কোটি ডলার) ব্যয় করতে সম্মত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ইউক্রেনকে ‘বিভিন্ন ক্যালিবারের ২ লক্ষ ২০ হাজার আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং ১,৩০০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে।’
ইউক্রেনের আন্তর্জাতিক সমর্থকরা গোলাবারুদ সরবরাহ করতে ঝাঁপিয়ে পড়েছে কারণ কিয়েভের বাহিনী মস্কোর বাহিনীকে বিতাড়িত করতে প্রতিশ্রুত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে।
ইইউ পরিকল্পনা অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বিদ্যমান মজুদ থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ পাঠানোর জন্য প্রথম একশ’ কোটি ইউরো প্রদান করেছে।
এই অর্থ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সরবরাহ করা গোলাবারুদের আংশিক খরচ।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page