September 13, 2026, 3:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

গ্রিসে ভয়াবহ দাবানলের আগুন নেভাতে যেয়ে প্লেনের ২ পাইলট নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে যেয়ে দমকলের একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। ওই দুই পাইলটের মৃত্যুর ঘটনায় সশস্ত্র বাহিনীতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরে ওই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটির খবরে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি পানি ছিটিয়ে দাবানল নেভানোর চেষ্টা করছে। এর মধ্যেই হঠাৎ প্লেনটিকে একটি পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হতে দেখা যায়। আছড়ে পড়ার পরপরই এতে আগুন ধরে যায়।

এক বিবৃতিতে গ্রিসের বিমানবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে তাদের সিএল-২১৫ প্লেনটি অভিযানের সময় বিধ্বস্ত হয়। এতে প্লেনের ক্যাপ্টেন ও কো-পাইলট মারা গেছেন। নিহতরা হলেন ৩৪ বছর বয়সী স্কোয়াড্রন লিডার ক্রিস্টোস মৌলাস এবং ২৭ বছর বয়সী সেকেন্ড লেফটেন্যান্ট পেরিক্লেস স্টেফানিডিস।

গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপজুড়ে তীব্র দাবদাহ চলছে। শুষ্ক এ আবহাওয়ায় ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিসের পর্যটন দ্বীপ রোডসে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে। চলে যাচ্ছেন পর্যটকরাও।

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারও পর্যটক দাবানাল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছেন। গ্রিসের সবচেয়ে বড় ক্রেট দ্বীপে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি আছে বলে অধিবাসীদের সতর্ক করা হয়েছে।

গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামনে আছে কঠিন দিন, যতক্ষণ না রোডস দ্বীপে তাপমাত্রা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page