March 31, 2026, 9:27 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

ঘন কুয়াশায় ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে গিয়ে আটক হলেন বিএসএফ জওয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঘন কুয়াশায় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছেন এক বিএনসএফ জওয়ান। সেখানে পাকিস্তানি সেনার হাতে গ্রেফতারও হয়েছেন। এই নিয়ে ভারতের পঞ্জাব সীমান্তে কর্মরত দুই জন বিএসএফ জওয়ান পাকিস্তানের সেনার হাতে ধরা পড়লেন। যদিও, আটক হওয়া প্রথম জওয়ানকে দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে বৈঠকের পর ফেরত পাঠিয়েছে পাকিস্তান।

অসাবধনতার কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়ে পাকিস্তানি সেনার হাতে আটক ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর এক জওয়ান। বুধবার পঞ্জাব সেক্টরের কাছে ভুলবশত সীমান্ত পেরোতেই তাকে পাক সেনা আটক করে। বৃহস্পতিবার ভারতের সেনা কর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, শীঘ্রই ওই বিসএফ জওয়ানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ওই জওয়ান ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান। এর পরই তাকে পাকিস্তানি সেনারা আটক করেন।

এক সপ্তাহের মধ্যে পঞ্জাব সীমান্ত থেকে এই নিয়ে দু’জন জওয়ান পাকিস্তানের সেনার হাতে ধরা পড়ল। গত সপ্তাহে ১ ডিসেম্বর পঞ্জাবের আবোহার সেক্টরে ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর নজরদারি রাখার সময় এক ভারতীয় জওয়ান ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের দিকে চলে যান।  ওই দিনই দুই দেশের সামরিক কর্তাদের মধ্যে বৈঠকের পর আটক হওয়া বিএসএফ জওয়ানকে ভারতে ফেরত পাঠায় পাকিস্তান। সূত্র: আনন্দবাজার

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page