September 7, 2026, 8:55 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানালেন তোফায়ের আহমদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি প্রত্যেক ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে এই শোভাযাত্রা করছে ক্ষমতাসীন দলটি।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তারা কখনও দেশের শান্তি-শৃঙ্খলাসহ মানুষের ভালো চায় না। বরাবরই তারা চায় দেশের উন্নয়নকে নস্যাৎ করে বিদেশিদের পায়ে লুটে পড়ে তাদের মাধ্যমে দেশে একটি অরাজকতা সৃষ্টি করে আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে মানুষ মেরে ক্ষমতায় যেতে।’

বর্ষীয়ান এই নেতা বলেন, ‘কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে তাদের এই স্বপ্ন কোনোদিনই বাস্তবায়ন হবে না। কেননা, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের মধ্য দিয়ে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান পেয়েছে। তাই দেশের মানুষ উন্নয়নমূলক সব ধরনের কর্মকাণ্ডের পাশাপাশি দেশ পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আগামী সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকেই ক্ষমতায় বসাবেন।’

এর আগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস, পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page