October 17, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা ; গ্রেফতার ও ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দু’জন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠন দুটি।

আজ সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এই আল্টিমেটাম দেওয়া হয়। চট্টগ্রাম প্রেসক্লাব ও সিএমইউজে’র যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরা পারসন মো. পারভেজের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকা’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় এড়ানোর চেষ্টা আর চলবে না। অবিলম্বে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফশিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করা জরুরি।

তিনি আরো বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার ও হামলাকারীদের গ্রেফতার না করা হলে এর পরিণতি ভালো হবে না।

বাসস-এর বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠ’র ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, নগর নিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক আব্দুল্লাহ, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফারুক মুনির ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম পারভেজ প্রমুখ।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরা পারসন মো. পারভেজ। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page