October 17, 2026, 6:22 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গুলিগুলো ব্যবহৃত। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে উদ্ধার হওয়া গুলির উৎস ও সেখানে কীভাবে পৌঁছেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গুলোর মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টি ছোট আকারের।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নালাটি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত হলেও কী ধরনের গুলি, কোথা থেকে এসেছে এবং কীভাবে সেখানে ফেলে রাখা হয়েছে—এসব বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে, এর আগের দিন শুক্রবার রাতে একই থানার চালিতাতলী এলাকায় পৃথক অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলার বাসার বাইরে থেকে একটি পরিত্যক্ত ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল উদ্ধার করে র‌্যাব-৭।

উল্লেখ্য, সরোয়ার হোসেন বাবলা গত বছরের ৫ নভেম্বর নিজ বাড়ির অদূরে বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী জনসংযোগ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এদিকে, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি বস্তা থেকে উদ্ধার করা গুলিগুলো বের করে নালার পাশে সাজিয়ে রাখা হচ্ছে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page