October 17, 2026, 10:50 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বন্ধ দোকানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী জামতল এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভোরে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দৃশ্যমান চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বৈলতলী জামতল বাজারের একটি বন্ধ দোকানের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরবর্তীতে খবর পেয়ে চন্দনাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাতবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এক রিকশাচালক তাকে ফোন করে জামতল বাজারের একটি বন্ধ দোকানের সামনে এক ব্যক্তির লাশ পড়ে থাকার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান।

নুরুল ইসলাম বলেন, লাশের ওপর মাছি ভনভন করছিল। পা-সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথা, গলা ও মুখে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page