November 6, 2026, 4:58 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

চতুর্থ দফা জিম্মি-বন্দী বিনিময়ের পর গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবেন নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চতুর্থ দফা জিম্মি-বন্দী বিনিময় সম্পন্ন হওয়ার কয়েক ঘন্টা পর সোমবার ওয়াশিংটনে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয়ের বরাত দিয়ে জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

নেতানিয়াহু রোববার মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সাথে কথা বলেছেন এবং ওয়াশিংটনে তাদের সাক্ষাতের মাধ্যমে আলোচনা শুরুর করার ব্যাপারে একমত হয়েছেন।

হামাস ও ইসরাইলের মধ্যস্থতাকারী ও প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক আলোচনার তারিখ নির্ধারণ করা হয়নি। ৪২ দিনের প্রথম পর্যায়ের আলোচনা আগামী মাসে শেষ হবে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, উইটকফ প্রধান মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের সাথেও কথা বলবেন।

প্রথম পর্যায়ে, হামাস শনিবার ইসরাইলি হেফাজত থেকে মুক্তিপ্রাপ্ত ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে।

জিম্মি ওফের কালদেরন ও ইয়ার্ডেন বিবাসকে হামাস যোদ্ধারা মঞ্চে কুচকাওয়াজ করে দক্ষিণ গাজা শহর খান ইউনিসে রেডক্রসের কাছে হস্তান্তর করে। মার্কিন-ইসরাইলি কিথ সিগেলকে উত্তরে গাজা শহরের বন্দরে একই ধরণের অনুষ্ঠান করে মুক্তি দেওয়া হয়।

ইসরাইলি সেনাবাহিনী পরে নিশ্চিত করেছে যে তিনজনই ইসরাইলে ফিরে এসেছেন।

ইসরাইলি প্রচারণা গোষ্ঠী হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম তাদের মুক্তিকে ‘অন্ধকারে আলোর রশ্মি’ হিসেবে স্বাগত জানিয়েছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে জিম্মিদের আটক রাখার পর, গাজার জঙ্গিরা ১৯ জানুয়ারি ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে তাদের মুক্তি দিতে শুরু করে।

হামাস ও তার মিত্র ইসলামিক জিহাদ এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে। ইসরাইলের শত শত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হেেছ।  যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।

শনিবার মোট ১৮৩ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের একজন মিশরীয় ছাড়া সবাই ফিলিস্তিনি।

হামাস সূত্র জানিয়েছে, আগামী শনিবার পঞ্চম জিম্মি-বন্দী বিনিময় অনুষ্ঠিত হবে।

ছয় সপ্তাহের এই যুদ্ধবিরতির প্রথম ধাপের মূল লক্ষ্য হলো ইসরাইলি কারাগারে বন্দী প্রায় ১ হাজার ৯০০ জনকে মুক্তি দেওয়া, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page