October 11, 2026, 2:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চলতি  বছর ইউক্রেনে শস্য ও তৈলবীজ উৎপাদন  ৮.৫ শতাংশ হ্রাস পেতে পারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে শস্য ও তৈলবীজ সংগ্রহ এ বছর ৬৮ মিলিয়ন টন দাঁড়াবে বলে মনে করা হচ্ছে, যা ২০২২ সালের চেয়ে প্রায় ৮.৫ শতাংশ কম। বৃহস্পতিবার প্রকাশিত সাম্প্রতিক পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ) এর পূর্বাভাসে বলা হয়েছে এই বছরের ফলন ২০২১ সালের চেয়ে  প্রায় ৩৬ শতাংশ কম হবে। ২০২১ সালে ১০৬ মিলিয়ন টন ফলন হয়। খবর সিনহুয়ার।
ইউজিএ জানিয়েছে, ইউক্রেন এই বছর প্রায় ১৯.৫ মিলিয়ন হেক্টর কৃষিজমিতে চাষ করবে,যা আগের বছরগুলোর ২৫ মিলিয়ন হেক্টরের চেয়ে কম।
অ্যাসোসিয়েশনের অনুমান, শস্য করিডোরটি সচল থাকলে, ইউক্রেন চলতি বিপণন বছর ৩০ জুন নাগাদ ৫৬.৪ মিলিয়ন টন শস্য এবং তৈলবীজ রপ্তানি করবে।
পূর্বাভাসে আরো বলা হয় , ২০২৩-২০২৪ বিপণন বছরে ইউক্রেনের ৪৩.৯ মিলিয়ন টন ফসল রপ্তানির সম্ভাবনা রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page